সর্বশেষ

সারাদেশ

আদ-দ্বীন হাসপাতালের ঘটনায় তদন্ত শেষে আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, নরসিংদী
স্টাফ রিপোর্টার, নরসিংদী

বৃহস্পতিবার , ২৮ মে, ২০২৬ ৮:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নরসিংদীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদে উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন। জেলার বিভিন্ন স্থানে রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিরাও ঈদের জামাতে অংশগ্রহণ করেন।

মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রধান জামাতে অংশ নেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। সকাল ৮টায় অনুষ্ঠিত এ জামাতের ইমামতি করেন মুফতি ওমর ফারুক।

নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে স্বাস্থ্যমন্ত্রী সম্প্রতি আদ-দ্বীন হাসপাতালের শিশু ওয়ার্ডে ঘটে যাওয়া মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ঘটনার পরপরই তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার গুরুত্বসহকারে কাজ করছে।

এ সময় তিনি দেশে হামের পরিস্থিতি নিয়েও কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রীর ভাষ্য, সরকারের হাতে পর্যাপ্ত টিকা রয়েছে এবং প্রতিটি শিশুকে টিকার আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আক্রান্ত শিশুদের আলাদা রাখার মাধ্যমে ঈদের পর হামের সংক্রমণ আরও কমে আসবে।

এদিকে সদর উপজেলার চিনিশপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। পলাশ উপজেলায় ঈদের জামাতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান। এছাড়া শিবপুরে ঈদের নামাজ আদায় করেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী।

জেলার বিভিন্ন ঈদগাহে বিএনপি, জামায়াতে ইসলামী ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।

জানা গেছে, জেলার সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় গাবতলী ঈদগাহ ময়দানে। এছাড়া নরসিংদী জেলা কালেক্টরেট ঈদগাহ মাঠেও প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

১৬৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন