সর্বশেষ

জাতীয়

জাতীয় ঈদগাহে প্রধান জামায়াত সকাল সাড়ে ৭টায়

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৭ মে, ২০২৬ ৭:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। তবে রাজধানীর বিভিন্ন এলাকায় এর আগেই একাধিক ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে।

ধর্ম মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় ঈদগাহে প্রধান জামায়াতের সব প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। প্রধান জামায়াতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী-প্রতিমন্ত্রী, কূটনীতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।

জাতীয় ঈদগাহে মুসল্লিদের প্রবেশের জন্য মোট পাঁচটি গেট রাখা হয়েছে। এর মধ্যে চারটি পুরুষ এবং একটি নারী মুসল্লিদের জন্য নির্ধারিত। ঈদগাহ ও আশপাশের এলাকায় চার থেকে ছয় স্তরের নিরাপত্তা বলয় গঠন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে এসবির সুইপিং টিম ও সিটিটিসির ডগ স্কোয়াড দিয়ে ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকা তল্লাশি করা হচ্ছে। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং ডিএমপির অস্থায়ী কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে।

এছাড়া প্রতিটি প্রবেশপথে আর্চওয়ে, হ্যান্ড মেটাল ডিটেক্টর ও ম্যানুয়াল তল্লাশির ব্যবস্থা থাকবে। মৎস্য ভবন ক্রসিং, প্রেস ক্লাব এলাকা ও হাইকোর্ট ক্রসিংয়ে বিশেষ তল্লাশি ও ব্যারিকেড স্থাপন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে ওয়াচ টাওয়ার ও ড্রোন মনিটরিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে।

ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে। সোয়াট, বোম ডিসপোজাল ইউনিট ও কাউন্টার টেরোরিজম ইউনিটকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই অবস্থায়। নারী মুসল্লিদের জন্য পৃথক নামাজের স্থান ও বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি মুসল্লিদের ট্রাফিক ডাইভারশন ও পার্কিং নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে জায়নামাজ ও প্রয়োজনে ছাতা ছাড়া অন্য কোনো ব্যাগ, ধারালো বস্তু, দাহ্য পদার্থ বা অপ্রয়োজনীয় ধাতব বস্তু সঙ্গে না আনার আহ্বান জানানো হয়েছে। কোনো সন্দেহজনক কিছু চোখে পড়লে দায়িত্বরত পুলিশ সদস্য অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানোর অনুরোধ করা হয়েছে।

বায়তুল মোকাররমে পাঁচ জামায়াত
প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। জামায়াতগুলো হবে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে।

প্রথম জামায়াতে ইমামতি করবেন হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। দ্বিতীয় জামায়াতে ইমাম থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের যাকাত ফান্ড বিভাগের পরিচালক ড. মাওলানা ওয়ালীয়ূর রহমান খান।

তৃতীয় জামায়াতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ। চতুর্থ জামায়াতে ইমাম থাকবেন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের উপ-পরিচালক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। পঞ্চম জামায়াতে ইমামতি করবেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী।

রাজধানীর বিভিন্ন স্থানে ঈদের জামায়াত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দুটি জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিট ও ৮টা ৩০ মিনিটে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় একমাত্র জামায়াত হবে সকাল ৭টা ৩০ মিনিটে।

গুলশান সেন্ট্রাল মসজিদ (আজাদ মসজিদ) এলাকায় তিনটি জামায়াত অনুষ্ঠিত হবে। প্রথম জামায়াত সকাল ৫টা ৪৫ মিনিটে, দ্বিতীয়টি সকাল ৭টা ৩০ মিনিটে এবং তৃতীয় জামায়াত সকাল ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

এছাড়া গুলশান সোসাইটি জামে মসজিদে ঈদের জামায়াত হবে সকাল ৮টায়। রাজধানীর বিভিন্ন এলাকায় অধিকাংশ মসজিদে সকাল ৭টায় ঈদের জামায়াত আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পাশাপাশি শতাধিক খোলা ঈদগাহ মাঠ ও দেড় হাজারের বেশি স্থানীয় মসজিদেও ঈদের বিশেষ জামায়াত অনুষ্ঠিত হবে।

১৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন