সর্বশেষ

সারাদেশ

সৌদির সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি স্থানে আগাম ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ
স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ

বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬ ৬:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ জেলার কয়েকটি এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন স্থানীয় কিছু ধর্মপ্রাণ মুসল্লি। বুধবার সকালে নির্ধারিত সময়ের আগেই তারা ঈদের জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেন এবং পরে কুরবানির মধ্য দিয়ে ঈদ উদযাপন সম্পন্ন করেন।

জেলার শিবগঞ্জ উপজেলা এর বিনোদপুর ইউনিয়ন অন্তর্গত রাধানগর ও ৭৬ বিঘিসহ কয়েকটি গ্রামে সীমিত সংখ্যক মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদ পালন করেন। সকাল ৮টায় ৭৬ বিঘি এলাকার একটি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা ইউসুফ আলী। স্থানীয়দের পাশাপাশি আশপাশের এলাকা থেকেও প্রায় ১০০ থেকে ২০০ জন মুসল্লি এই জামাতে অংশ নেন।

একই ইউনিয়নের আরও কয়েকটি স্থানে পৃথকভাবে ছোট পরিসরে ঈদের নামাজ আদায় করা হয়। তবে পুরো এলাকার সবাই নয়, নির্দিষ্ট কিছু পরিবার ও অনুসারী এই আগাম ঈদ উদযাপনে অংশ নেন বলে জানা গেছে।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা এর দেবীনগর ইউনিয়ন এর মোমিনটোলা ও বাগানপাড়া এলাকায় এবং গোমস্তাপুর উপজেলা এর রহনপুর পৌরসভা এর দিঘিপাড়া স্টার পার্ক মাঠেও পৃথকভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

জেলা পর্যায়ের ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রতিবছরই কিছু মানুষ আগাম ঈদ উদযাপন করে থাকেন। তারই ধারাবাহিকতায় এবারও চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি এলাকায় সীমিত পরিসরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

১৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন