সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় সৌদি আরবের অনুসরণে আগাম ঈদ উদযাপন

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬ ৪:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে এবার আগাম ঈদুল আজহা উদযাপন করেছেন আটটি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ। বুধবার সকাল ৮টায় ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া এলাকায় অবস্থিত জাহাগিরিয়া শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফ মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

স্থানীয়ভাবে জানা যায়, উপজেলার ইটবাড়ীয়া, নাঈয়াপট্টি, টিয়াখালী, তেগাছিয়া, লালুয়া, ফুলতলী, হাজিপুর, নিজামপুর এবং দক্ষিণ দেবপুর—এই আটটি গ্রামে একই সঙ্গে ঈদের নামাজ আদায় করা হয়। ঈদের নামাজকে ঘিরে সকাল থেকেই পুরো এলাকায় তৈরি হয় উৎসবের আমেজ। শিশু থেকে শুরু করে বৃদ্ধ—সব বয়সী মানুষ একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিনের ঐতিহ্য অনুসরণ করে তারা সৌদি আরবের সময়সূচির সঙ্গে মিল রেখে আগাম ঈদ পালন করে আসছেন। এতে এলাকার ধর্মপ্রাণ মানুষের মধ্যে বিশেষ একধরনের ঐক্য ও ধর্মীয় সম্প্রীতির পরিবেশ তৈরি হয়েছে।

জাহাগিরিয়া শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফের পরিচালক মো. নিজাম বিশ্বাস বলেন, তারা চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপি অনুসারী হিসেবে পরিচিত। প্রায় দেড় শত বছর ধরে এই ধারার অনুসরণে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদ পালন করে আসছেন স্থানীয় অনুসারীরা।

এদিকে ঈদ উপলক্ষে পুরো এলাকায় ছিল আনন্দঘন পরিবেশ। দিনভর বিভিন্ন বাড়িতে চলেছে কুশল বিনিময়, মিষ্টি বিতরণ ও পারিবারিক মিলনমেলা।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন