সর্বশেষ

সারাদেশ

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পাবনার সুজানগরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬ ৪:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পাবনার সুজানগর উপজেলার দুলাই বদনপুর গ্রামে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৯টায় দুলাই বদনপুর নকিবিয়া দরবার শরীফ প্রাঙ্গণে এ জামাত অনুষ্ঠিত হয়। এতে আশপাশের এলাকা এবং বদনপুর গ্রামের প্রায় ৫০ থেকে ৬০টি পরিবারের মুসল্লিরা অংশ নেন।

নামাজে ইমামতি করেন মাওলানা আব্দুল বারি। তিনি খুতবা ও ঈদের নামাজ পরিচালনা করেন। নামাজ শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ঈদের নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। পরে ধর্মীয় রীতি ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পশু কোরবানির কার্যক্রম সম্পন্ন করা হয়।

এদিকে, ঈদ উদযাপনকে কেন্দ্র করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

১৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন