সর্বশেষ

সারাদেশ

ভেড়ামারায় নাতনিকে ধর্ষণের অভিযোগে সৎ নানা আটক

নুর আলম দুলাল, কুষ্টিয়া
নুর আলম দুলাল, কুষ্টিয়া

বুধবার, ২৭ মে, ২০২৬ ১২:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার সৎ নানাকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় অভিযুক্তকে গণধোলাই দেয় স্থানীয় উত্তেজিত জনতা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।

মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। আটক শাহাবুল ইসলাম (৪৭) দৌলতপুর উপজেলার জয়রামপুর গ্রামের বাসিন্দা। তিনি ভুক্তভোগী কিশোরীর নানীর দ্বিতীয় স্বামী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার কিশোরীটি তার নানীর বাড়িতে বেড়াতে যায়। মঙ্গলবার সকালে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে শাহাবুল ইসলাম তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এ সময় কিশোরীর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে বিষয়টি জানতে পারেন।

ঘটনা জানাজানি হলে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে অভিযুক্তকে গণপিটুনি দেয়। খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

ঘটনার পর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন ভুক্তভোগী পরিবারের সঙ্গে দেখা করেন।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি অভিযোগ স্বীকার করেছেন। চিকিৎসা শেষে তাকে থানা হাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ভুক্তভোগী মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

১৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন