সর্বশেষ

জাতীয়

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ ১০:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

আগামী বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ৩০ মিনিটে এ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।

মঙ্গলবার (২৬ মে) সংসদ সচিবালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের জামাতে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং আশপাশের এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেবেন। এ ছাড়া সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত হয়ে জামাতে শরিক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে মুসল্লিদের ওজুসহ নামাজের পূর্ণ প্রস্তুতি নিয়ে আসতে বলা হয়েছে। একই সঙ্গে জায়নামাজ, মোবাইল ফোন এবং প্রয়োজন হলে ছাতা ছাড়া অন্য কোনো ব্যাগ বা অতিরিক্ত সামগ্রী সঙ্গে না আনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

২৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন