সর্বশেষ

জাতীয়

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল টাঙ্গাইল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ ৭:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানী ঢাকা, গাজীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার (২৬ মে) মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বেলা ১১টা ৪১ মিনিটের দিকে এ ভূকম্পন অনুভূত হয়।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা থেকে প্রায় ২৯ কিলোমিটার উত্তর-পূর্বে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৬ এবং ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

সংস্থাটি আরও জানায়, উৎপত্তিস্থলটি ময়মনসিংহ থেকে প্রায় ৪৭ কিলোমিটার দক্ষিণে এবং সখীপুর থেকে ২২ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

ভূমিকম্পটির ভৌগোলিক অবস্থান ছিল ২৪ দশমিক ৩৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯০ দশমিক ৩৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
 

১৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন