সর্বশেষ

সারাদেশ

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

সোমবার, ২৫ মে, ২০২৬ ৯:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকার সাভারে দেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও জাতীয় প্রেসক্লাবের সদস্য সাংবাদিক তাইফুর রহমান তুহিন এবং এসএ টিভির সাংবাদিক সাদ্দামসহ তাদের টিমের ওপর হামলার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে কলাপাড়া প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি এবং কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম।

মানববন্ধনে স্থানীয় গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সচেতন নাগরিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা বলেন, একজন পেশাদার সাংবাদিকের ওপর হামলা কেবল ব্যক্তি তুহিনের ওপর নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

তারা অবিলম্বে হামলার মূলহোতা ও কথিত মাদক ব্যবসায়ী শামীমসহ জড়িত সকল আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জি, সাবেক সভাপতি হুমায়ুন কবির, মেসবাহউদ্দিন মান্নু, সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিন্টু, প্রতিষ্ঠাতা সদস্য বিশ্বাস শিহাব পারভেজ, টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আরিফ সুমন, মানবকণ্ঠের গফরান পলাশ, একাত্তর টিভির মিলন কর্মকার রাজু, এখন টিভির জসীম পারভেজ, দীপ্ত টিভির ইমরান, বিজয় টিভির নাহিদ পারভেজ এবং আনন্দ টিভির সুজন মৃধাসহ আরও অনেকে।

উল্লেখ্য, গত শুক্রবার সাভারের পশ্চিম রাজাশন এলাকায় মাদক চোরাকারবারি ও মাদকের বিস্তার নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক তাইফুর রহমান তুহিন, সাদ্দাম এবং তাদের টিমের সদস্যরা হামলার শিকার হন।

১৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন