নড়াইলে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন
সোমবার, ২৫ মে, ২০২৬ ৬:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি) নড়াইল জেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এতে কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলামকে আহ্বায়ক এবং ইঞ্জিনিয়ার মাহমুদা সুলতানা রিমিকে সদস্য সচিব করা হয়েছে।
শনিবার (২৪ মে) রাতে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এবং সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস. এম. সাইফুজ্জামান, যুগ্ম আহ্বায়ক মো. ইয়াসিন আরাফাত, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. শাহজাহান খান সাজু, যুগ্ম সদস্য সচিব মো. রফিকুল ইসলাম পিকুল ও লাকি হুসাইন। এছাড়া সাংগঠনিক সম্পাদক করা হয়েছে এস. এম. ইরফানুল বারী উজ্জ্বলকে এবং সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে কাজী ইয়াজুর রহমান বাবুকে। জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিসেবে রাখা হয়েছে বীর মুক্তিযোদ্ধা খান জাহান ও মো. শফিকুল ইসলামকে।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. শাহজাহান খান সাজু বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে নিয়ে নিরলসভাবে কাজ করা হবে। তিনি আরও জানান, নড়াইল জেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে সক্রিয়, মেধাবী, সৎ ও নেশামুক্ত ব্যক্তিদের মূল্যায়ন করা হবে।
১২৩ বার পড়া হয়েছে