সর্বশেষ

সারাদেশ

শিশু রামিসা হত্যার প্রতিবাদে ঈশ্বরগঞ্জে মানববন্ধন

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

সোমবার, ২৫ মে, ২০২৬ ৬:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
শিশু রামিসাসহ দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণ-হত্যার ঘটনার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে সামাজিক সংগঠন ‘রক্ত দানে আমাদের ঈশ্বরগঞ্জ’-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

সংগঠনের সভাপতি রহমতুল্লাহ’র সভাপতিত্বে এবং সেক্রেটারি মুস্তাকিম হাসানের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন সহ-সভাপতি আব্দুল্লাহ জোবায়ের, দপ্তর সম্পাদক তুহিন আহমেদ, অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম, সুফিয়ান আহমেদ, চরনিখলা স্কুল প্রতিনিধি সামিউল তালুকদার, তাফসিরুল ইসলাম রিয়াদ, সরকারি কলেজ প্রতিনিধি প্রতিদিন শিমুল ও আইডিয়াল কলেজ প্রতিনিধি জাকিরুল ইসলাম সোহানসহ অন্যান্য সদস্যরা।

এ সময় সংগঠনের সদস্য মিজানুর রহমান, তাহমিদ, কাদিরসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, নারী ও শিশু ধর্ষণ-নির্যাতনের মতো জঘন্য অপরাধের বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা বন্ধ করে দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করার দাবি জানান তারা। বক্তাদের মতে, কঠোর শাস্তি নিশ্চিত হলে সমাজে অপরাধীদের মধ্যে ভীতি সৃষ্টি হবে এবং এ ধরনের অপরাধ অনেকাংশে কমে আসবে।

বক্তারা আরও বলেন, রাজধানীর পল্লবী এলাকায় শিশু রামিসার হত্যাকাণ্ড দেশজুড়ে মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, অধিকতর তদন্তের নামে মামলাটি যেন ভিন্ন খাতে প্রবাহিত বা ধামাচাপা না পড়ে। একই সঙ্গে দ্রুত তদন্ত ও বিচার কার্যক্রম সম্পন্ন করার দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

১৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন