সর্বশেষ

সারাদেশ

ঈদ উপলক্ষে তামাবিল স্থলবন্দরে ৯ দিন আমদানি-রপ্তানি বন্ধ

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

সোমবার, ২৫ মে, ২০২৬ ২:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম ৯ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের সিদ্ধান্ত অনুযায়ী এই সাময়িক বন্ধ কার্যকর হবে।

সংগঠনটির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৪ মে ২০২৬ রোববার থেকে ১ জুন ২০২৬ সোমবার পর্যন্ত বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে পণ্য পরিবহনও স্থগিত থাকবে।

তবে আগামী ২ জুন ২০২৬ মঙ্গলবার থেকে যথারীতি পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তামাবিল পাথর আমদানিকারক গ্রুপ কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন