সর্বশেষ

সারাদেশ

বগুড়ায় যানবাহনের ধাক্কায় বাবা-মেয়ের মৃত্যু, আহত স্ত্রী

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

সোমবার, ২৫ মে, ২০২৬ ৬:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন নারী।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বনানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আনিছুর রহমান (৩৫) ও তার দুই বছর বয়সী মেয়ে পুষ্প। আহত আয়েশা বেগমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আনিছুর রহমান রংপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা BRAC-এ কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি পাবনায় যাচ্ছিলেন তিনি। পথে শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি যানবাহন তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলের তিন আরোহী মহাসড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই আনিছুর রহমান ও তার মেয়ে পুষ্প মারা যান। গুরুতর আহত হন আয়েশা বেগম।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেন। পরে আহত আয়েশা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়।

১৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন