সর্বশেষ

স্বাস্থ্য

ফরিদপুরে হামে শিশুমৃত্যু বেড়ে ১৩, উদ্বেগে স্বাস্থ্য বিভাগ

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

রবিবার, ২৪ মে, ২০২৬ ৫:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাতে শামীমা নামের সাড়ে তিন বছর বয়সী ওই শিশুটির মৃত্যু হয়। এর ফলে হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে।

হাসপাতাল ও স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা গেছে, ফরিদপুর জেলায় বর্তমানে হামের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে এই রোগে আক্রান্তের হার দ্রুত বাড়ছে, যা স্বাস্থ্য সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতালগুলোতে বিশেষ চিকিৎসা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এদিকে স্বাস্থ্য বিভাগ অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করেন। পাশাপাশি জ্বর, সর্দি-কাশি ও শরীরে র‍্যাশের মতো উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
স্বাস্থ্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন