সর্বশেষ

সারাদেশ

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

 মহিউদ্দিন সোহেল, শেরপুর
মহিউদ্দিন সোহেল, শেরপুর

রবিবার, ২৪ মে, ২০২৬ ৫:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শেরপুর শহরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এনামুল হক (প্রায় ২৫) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। শনিবার (২৩ মে) রাতে পৌর শহরের খোয়ারপাড় শাপলাচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত এনামুল শহরের সজবরখিলা মহল্লার মোবারক হোসেনের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় পাঁচ মাস আগে ওই গৃহবধূ ও তার স্বামী শেরপুর শহরের সজবরখিলা এলাকায় এনামুলের বাসায় ভাড়া থাকতেন। গৃহবধূর স্বামী একটি আসবাবপত্রের দোকানে কাজের কারণে দিনের বেশিরভাগ সময় বাইরে থাকতেন। এ সুযোগে এনামুল গৃহবধূকে মেসেঞ্জারে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীর পরিবারের দাবি, শনিবার দুপুরে এনামুল কৌশলে তাদের ঘরে প্রবেশ করে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করেন।

ঘটনার পর গৃহবধূ বিষয়টি স্বামী ও পরিবারের সদস্যদের জানালে সন্ধ্যায় স্থানীয়রা অভিযুক্ত এনামুলকে আটক করে গণপিটুনি দেয় এবং পরে তাকে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনার পর অভিযুক্তের শাস্তির দাবিতে এলাকাবাসী বিক্ষোভ করেন। পরে তারা শেরপুর সদর থানার সামনে গিয়েও প্রতিবাদ জানায়।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন