সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে ঔষধ কোম্পানির জমি দখলের অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

মো: শামীম মিয়া, নরসিংদী
মো: শামীম মিয়া, নরসিংদী

বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ ২:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীতে আদালতের নির্দেশিত স্থিতাবস্থা উপেক্ষা করে একটি ঔষধ কোম্পানির জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচার দাবি করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে মিস্টিক ফার্মাসিটিক্যালস লিমিটেডের পক্ষ থেকে এ অভিযোগ তুলে ধরা হয়। কোম্পানির দাবি, স্থানীয় রাজু মোল্লা নামের এক ব্যক্তি ও তার সহযোগীরা কারখানার সীমানা দেয়াল ভেঙে জমি দখলের চেষ্টা চালিয়েছেন।

লিখিত বক্তব্যে কোম্পানির প্লান্ট ম্যানেজার তুহিন রুমি বলেন, প্রায় ২৫ বছর ধরে নরসিংদীর ভাগদী এলাকায় প্রতিষ্ঠানটি ঔষধ উৎপাদন কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি জানান, ২০২৩ সালে রাজু মোল্লা কারখানার ভেতরের ১০ দশমিক ২৫ শতাংশ জমির খারিজ বাতিল চেয়ে আদালতে মামলা দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।

অভিযোগে বলা হয়, গত ১৩ এপ্রিল আদালতে মামলা চলমান থাকা অবস্থায় কোম্পানির নিরাপত্তা দেয়াল ভেঙে পুনরায় জমি দখলের চেষ্টা করা হয়। এতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার পর থেকে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে বলেও দাবি করেন তারা।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে উল্লেখ করে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান কোম্পানির কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে কোম্পানির স্টোর ইনচার্জ তাহমিনা মাহমুত, ক্যাপসুল সেকশন ইনচার্জ নাজমুল কবীরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রাজু মোল্লা। তিনি দাবি করেন, তাদের কাছ থেকে ৫ শতাংশ জমি কিনে নিয়ে প্রতিষ্ঠানটি ভুয়া দলিলের মাধ্যমে অতিরিক্ত জমি দখল করে রেখেছে। এছাড়া কারখানার দেয়াল ভাঙার ঘটনায় তার বা তার লোকজনের কোনো সম্পৃক্ততা নেই বলেও জানান তিনি।

রাজু মোল্লার ভাষ্য, মহাসড়ক উন্নয়ন কাজের অংশ হিসেবে সরকারি উদ্যোগে দেয়াল অপসারণ করা হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে দাবি করেন তিনি।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন