সারাদেশ
বরগুনার পাথরঘাটা ও বামনা উপজেলায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলা, নির্যাতন ও মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহিবুল্লাহ হারুন।
বরগুনায় জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
জয়দেব রায়, বরগুনা
মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ৭:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বরগুনার পাথরঘাটা ও বামনা উপজেলায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলা, নির্যাতন ও মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহিবুল্লাহ হারুন।
মঙ্গলবার বেলা ১১টায় বরগুনা জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান মামুনসহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা আমীর মাওলানা মুহিবুল্লাহ হারুন অভিযোগ করেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে, পরে এবং সাম্প্রতিক সময়ে বরগুনা-২ সংসদীয় আসনের পাথরঘাটা ও বামনা উপজেলায় জামায়াতের নেতাকর্মীদের ওপর বিভিন্নভাবে হামলা ও নির্যাতন চালানো হচ্ছে। তিনি দাবি করেন, বিএনপির কিছু নেতাকর্মী এসব ঘটনার সঙ্গে জড়িত।
এ সময় তিনি এসব “নেক্কারজনক হামলা ও নির্যাতনের” তীব্র প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে তা বন্ধের দাবি জানান।
১৪২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন