সর্বশেষ

সারাদেশ

গোয়াইনঘাট সীমান্তে বিএসএফ-বিজিবির গোলাগুলি, পিছু হটে বিএসএফ

রাজু বিশ্বাস দুর্জয়, সিলেট (গোয়াইনঘাট)
রাজু বিশ্বাস দুর্জয়, সিলেট (গোয়াইনঘাট)

মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ৭:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকায় আবারও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ হঠাৎ গুলিবর্ষণ শুরু করলে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পাল্টা জবাব দেয়। এতে উভয়পক্ষের মধ্যে কয়েক মিনিট ধরে গোলাগুলির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মঙ্গলবার ভোররাতে সীমান্তের একটি পয়েন্টে বিএসএফ সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরের দিকে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা দ্রুত সতর্ক অবস্থান গ্রহণ করে পাল্টা গুলি চালায়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিজিবির কঠোর জবাবের মুখে বিএসএফ সদস্যরা পিছু হটতে বাধ্য হয়।

ঘটনার পর পুরো সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সীমান্তসংলগ্ন গ্রামগুলোর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবির টহল আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিজিবি ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এদিকে সীমান্তে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সমস্যার সমাধান এবং সীমান্ত এলাকায় স্থিতিশীলতা বজায় রাখার দাবি জানিয়েছেন।

১৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন