কুয়াকাটায় যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক সভা ও ক্যাম্পেইন
মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ৪:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটায় যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার, জেন্ডার সমতা, কৈশোরকালীন স্বাস্থ্য, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা ও সৈকতভিত্তিক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দিনব্যাপী পৌর শহরের আপন ভুবনের হলরুমে উন্নয়ন সংস্থা আভাস এর উদ্যোগে ‘ইয়ুথ শেয়ার নেট’ প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইয়ুথ শেয়ার নেট প্রকল্পের প্রজেক্ট অফিসার ময়ূরী আক্তার টুম্পা, আভাসের প্রজেক্ট ম্যানেজার মনিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বক্তব্য রাখেন।
এতে অংশ নেন পটুয়াখালী, কলাপাড়া, মহিপুর ও কুয়াকাটার বিভিন্ন স্বেচ্ছাসেবী যুব সংগঠনের প্রতিনিধি, পাশাপাশি একাধিক মাধ্যমিক ও কলেজ শিক্ষার্থী।
আলোচনা শেষে কুয়াকাটা সৈকতের বিভিন্ন স্থানে যৌন নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়।
বৈঠকে যুব সংগঠনগুলোর মধ্যে সচেতনতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং একটি কার্যকর যুব নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
১১৫ বার পড়া হয়েছে