সর্বশেষ

সারাদেশ

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ফের প্রাণঘাতী সংঘর্ষ, চার দিনে নিহত ৬

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ৪:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদি ফ্লাইওভারে দুটি ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহতদের একজন মাছবাহী ট্রাকের চালক মো. শামিম (৩০)। অপরজন ট্রাকটির হেলপার হলেও তার পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, গাছের চারা বোঝাই একটি ট্রাক ধীরগতিতে ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা মাছবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মাছবাহী ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও হেলপারের মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় জড়িত দুটি ট্রাক জব্দ করেছে। থানার উপ-পরিদর্শক সোহেল খান বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

এক্সপ্রেসওয়েতে সাম্প্রতিক সময়ে একের পর এক দুর্ঘটনায় উদ্বেগ বাড়ছে। গত চার দিনে একই সড়কে পৃথক কয়েকটি ঘটনায় মোট ৬ জন চালক ও হেলপারের মৃত্যু হয়েছে। ১৪, ১৬ ও ১৮ মে এসব দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের মতে, নষ্ট বা পাংচার হওয়া যানবাহন সড়কের ওপর দাঁড়িয়ে মেরামতের সময় পিছন থেকে আসা দ্রুতগতির যানবাহন চালকের অসতর্কতা বা ঘুমঘোরের কারণে এমন দুর্ঘটনা ঘটছে।

ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার আবু জাফর মিয়া বলেন, রাতে অতিরিক্ত গতি ও চালকদের অসতর্কতাই এসব প্রাণহানির মূল কারণ। তিনি ঝুঁকিপূর্ণ এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো এবং চালকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন