পঞ্চগড়ে যোগ ব্যায়াম দিবসে ‘ইয়োগা রানআপ’ অনুষ্ঠিত
শনিবার, ১৬ মে, ২০২৬ ৯:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস উপলক্ষে পঞ্চগড়ে 'রানআপ' কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ চত্বরে ভারতীয় হাই কমিশন ও পঞ্চগড় জেলা পরিষদের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারতীয় দূতাবাসের রাজশাহী অঞ্চলের সহকারী কমিশনার মনোজ কুমার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এছাড়াও জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সিফাত ই রাব্বানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন। বক্তারা শারীরিক সুস্থতা নিশ্চিত করতে নিয়মিত যোগ ব্যায়াম করার জন্য সবাইকে আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে পঞ্চগড় ইয়োগা ক্লাবের সদস্যরা যোগ ব্যায়াম প্রদর্শন করেন।
প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “প্রতিদিন অন্তত তিনবার না হলেও অন্তত একবার আমরা যেন যোগ ব্যায়াম করি। যার যতটুকু সময় পাওয়া যায়, দলগতভাবে, পারিবারিকভাবে, সন্তানদের সঙ্গে কিংবা স্ত্রী-সন্তানদের নিয়ে অথবা এককভাবেও ঘরের বারান্দায় বা কোনো সুন্দর নিরিবিলি জায়গায় যদি আমরা এটি করতে পারি, তাহলে আমি বিশ্বাস করি আমরা নিজেদের অনেকটাই সংশোধিত করতে পারব।”
ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার বলেন, যোগ ব্যায়াম এখন বিশ্বের অনেক দেশে প্রচলিত হয়েছে এবং মানুষ এই ব্যায়ামের মাধ্যমে তাদের স্বাস্থ্য সুরক্ষা করছে। তাই সবারই যোগ ব্যায়াম করা উচিত।
তিনি আরও বলেন, বাংলাদেশের নাগরিকদের সহজে ভারতীয় ভিসা পাওয়ার বিষয়ে তিনি উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
১৩০ বার পড়া হয়েছে