সর্বশেষ

জাতীয়

যানজট নিরসন ও ট্রাফিক বিভাগ শক্তিশালী করার দাবি মতবিনিময় সভায়

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৬ মে, ২০২৬ ১০:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের উদ্যোগে রাজধানীতে আয়োজিত এক নাগরিক মতবিনিময় সভায় বক্তারা বলেন, ঈদুল আজহার আগে যানজট নিরসন, সড়কে চাঁদাবাজি বন্ধ এবং ট্রাফিক ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে ট্রাফিক বিভাগকে বিশেষভাবে প্রশিক্ষিত ও শক্তিশালী করা প্রয়োজন।

শনিবার (১৬ মে) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে “পবিত্র ঈদুল আযহার আগে যানজট নিরসন এবং সড়কে চাঁদাবাজি বন্ধে সরকারের করণীয়” শীর্ষক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি সেলিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া, দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক অশোক ধর। অনুষ্ঠানটি পরিচালনা ও উপস্থাপনা করেন মো. মঞ্জুর হোসেন ঈসা।

এছাড়া বক্তব্য দেন নজরুল গবেষক এইচ. এম. সিরাজ, সাংস্কৃতিক সংগঠক আর কে রিপন, আরজেএফ চেয়ারম্যান জহিরুল ইসলাম, মানবাধিকার সংগঠক এইচ. এম. মনিরুজ্জামান, শিক্ষক নেতা শফিকুল ইসলাম, সাংবাদিক আজগর হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমানে দেশের ট্রাফিক ব্যবস্থায় দক্ষ জনবলের ঘাটতি প্রকট আকার ধারণ করেছে। তাদের দাবি অনুযায়ী, অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রায় ৪ হাজার সহকারী উপ-পরিদর্শক (এএসআই, নিরস্ত্র) পদ শূন্য সৃষ্টি করা হয়। এর মধ্যে ২ হাজার পদ বিভাগীয় পদোন্নতির মাধ্যমে পূরণ করা হয়েছে এবং বাকি ২ হাজার পদে সরাসরি নিয়োগের জন্য সার্কুলার প্রকাশ করা হয়েছে। একই সময়ে বর্তমান সরকারের অধীনে আরও ৪ হাজার এসআই পদে সরাসরি নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।

তবে একই সময়ে কনস্টেবল থেকে এটিএসআই পদে উত্তীর্ণ ৫৫৯ জন সদস্য দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন বলে বক্তারা উল্লেখ করেন।

তারা অভিযোগ করেন, বাংলাদেশ পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত সহকারী টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) ও টাউন সাব-ইন্সপেক্টর (টিএসআই) পদে দীর্ঘদিন ধরে পদোন্নতিতে বৈষম্য বিদ্যমান। তাদের মতে, পুলিশের অন্যান্য শাখায় পদোন্নতির হার তুলনামূলকভাবে সন্তোষজনক হলেও ট্রাফিক বিভাগের এটিএসআই ও টিএসআই পদে পদোন্নতি অত্যন্ত সীমিত।

২০২৪-২০২৫ সালের পরিসংখ্যান অনুযায়ী, নতুন সৃষ্ট ২ হাজার এএসআই (নিরস্ত্র) শূন্য পদে কনস্টেবল ও নায়েকদের শতভাগ পদোন্নতি দেওয়া হলেও এটিএসআই পদে উত্তীর্ণ ৫৫৯ জন এবং টিএসআই পদে উত্তীর্ণ ৬০ জন সদস্যের মধ্যে কার্যকর পদোন্নতি হয়নি বলে তারা দাবি করেন।

বক্তারা জানান, তথ্যমতে এটিএসআই পদে মাত্র ৩০ জন এবং টিএসআই পদে মাত্র ৫ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে, যা মোট সংখ্যার তুলনায় অত্যন্ত অপ্রতুল।

সভায় আরও বলা হয়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন সিদ্ধান্তে এটিএসআই হিসেবে ৫৯ জনকে অন্তর্ভুক্ত করার কথা বলা হলেও, তা সংশোধন করে পরীক্ষায় উত্তীর্ণ ৫৫৯ জনকে অন্তর্ভুক্ত করা হলে আসন্ন ঈদযাত্রার আগে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগ আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

বক্তারা বলেন, দেশের ক্রমবর্ধমান যানবাহন বৃদ্ধি ও নগরায়ণের বাস্তবতায় ট্রাফিক বিভাগকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে সড়কে চাঁদাবাজি, বিশৃঙ্খলা ও যানজট নিরসনে প্রশিক্ষিত ট্রাফিক সদস্যদের যথাযথ পদোন্নতি ও মূল্যায়ন নিশ্চিত করার আহ্বান জানান তারা।

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন