সর্বশেষ

সারাদেশ

জয়পুরহাট ডায়াবেটিক সমিতির নির্বাচনে সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

শনিবার, ১৬ মে, ২০২৬ ৭:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাট ডায়াবেটিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৭) এ সবকটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চূড়ান্তভাবে বিজয়ী হয়েছেন।

এতে সভাপতি পদে আনোয়ারুল হক এবং সাধারণ সম্পাদক পদে এস. এম. শামস্ মতিন নির্বাচিত হয়েছেন।

গত শুক্রবার (১৫ মে) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এজাজ মতিন চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। এর আগে ঘোষিত তফসিল অনুযায়ী গত ১৪ মে প্রাথমিকভাবে প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছিল।

সমিতির গঠনতন্ত্রের ধারা ১৫ অনুযায়ী কোনো পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন সকল প্রার্থীকে চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করে।

নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন— সহ-সভাপতি পদে অ্যাডভোকেট খাজা জহুরুল হক, অ্যাডভোকেট সওদাগর মিজানুর রহমান ও আমিনুর রহমান বকুল; যুগ্ম-সম্পাদক পদে নূর মোহাম্মদ আজাদ রাব্বি ও অ্যাডভোকেট মাফিজুল সরকার এবং অর্থ-সম্পাদক পদে বজলুর রশীদ পলু।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১৭ জন। তারা হলেন— ডা. মনিরুজ্জামান মানিক, দেওয়ান মো. বদিউজ্জামান, পারভীন বানু রুলী, হাসিবুল আলম লিটন, দেলোয়ার হোসেন, জুলফিকার আলী লেবু, এ বি এম ইসমাঈল হোসেন, এ. টি. এম. মুজাহিদ আজিজ মনা, মাহবুব ইসলাম, আল কাওছার (জনি), মামুনুল হাসান রঞ্জু, মতিয়র রহমান মণ্ডল (বাঁধন), মফিজুল ইসলাম মজনু, আব্দুস সালাম মণ্ডল, ফয়সল আলম, আশিকুল ইসলাম (রাজীব) এবং আব্দুল হামিদ বাবু।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন