সর্বশেষ

সারাদেশ

খোলা আকাশের নিচে নামাজ আদায়, সহায়তার অপেক্ষায় শতবর্ষী মসজিদ

এ এম মিজানুর রহমান বুলেট, (কলাপাড়া) পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, (কলাপাড়া) পটুয়াখালী

রবিবার, ১০ মে, ২০২৬ ১০:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের প্রায় দেড়শ বছরের পুরোনো একটি মসজিদে খোলা আকাশের নিচে নামাজ আদায় করছেন মুসল্লিরা। স্থানীয়ভাবে এটি “খায়গো বাড়ির মসজিদ” নামে পরিচিত।

জানা গেছে, আনুমানিক ১৫০ থেকে ১৬০ বছর আগে বাবুখাঁ নামে এক ব্যক্তি প্রথমে খড় ও বাঁশ দিয়ে মসজিদটি নির্মাণ করেন। পরে এটি কাঠ, গোলপাতা ও টিনের ঘরে পরিচালিত হয়। সর্বশেষ ইটের দেয়াল ও টিনের ছাউনিতে দীর্ঘদিন ইবাদতের কার্যক্রম চললেও সময়ের সঙ্গে দেয়ালের পলেস্তরা খসে পড়ে এবং চারপাশে ফাটল দেখা দেয়। মুসল্লিদের নিরাপত্তার কথা বিবেচনা করে পুরোনো ভবনটি ভেঙে ফেলে মসজিদ কমিটি।

পুরোনো ইট, কমিটির অল্প কিছু অর্থ ও স্থানীয়দের সহযোগিতায় নতুন একতলা ভবনের নির্মাণকাজ শুরু হয় প্রায় দেড় বছর আগে। তবে অর্থসংকটে গত ছয় মাস ধরে কাজ বন্ধ রয়েছে। ফলে মুসল্লিরা এখন খোলা আকাশের নিচে ওয়াক্ত ও জুমার নামাজ আদায় করছেন। বৃষ্টি হলে নামাজ পড়া প্রায় অসম্ভব হয়ে পড়ে।

মসজিদের নিয়মিত মুসল্লি দেলোয়ার মোল্লা বলেন, ছাদ না থাকায় রোদ-বৃষ্টির মধ্যে নামাজ আদায় করতে কষ্ট হচ্ছে। এ কারণে মুসল্লির সংখ্যাও কমে গেছে।

মসজিদের ইমাম ও খতিব অলিউল্লাহ জানান, আশপাশে প্রায় দেড়শ পরিবার রয়েছে এবং অধিকাংশ পুরুষ এই মসজিদে নামাজ আদায় করেন। কিন্তু ছাদ না থাকায় ঝড়-বৃষ্টির সময় মুসল্লিরা নামাজ পড়তে পারছেন না।

মসজিদ কমিটির সহ-সভাপতি হামিদ মিয়া বলেন, মাত্র ৫০ হাজার টাকা নিয়ে নির্মাণকাজ শুরু হয়েছিল। স্থানীয় দরিদ্র পরিবারগুলোর সহায়তায় পিলার পর্যন্ত কাজ হয়েছে। বর্তমানে মসজিদের প্রায় পৌনে তিন লাখ টাকা ঋণ রয়েছে।

সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মিয়া জানান, এখন পর্যন্ত নির্মাণকাজে প্রায় সাত থেকে আট লাখ টাকা ব্যয় হয়েছে। তবে ফান্ডে কোনো অর্থ নেই। তাই দেশ-বিদেশের ধর্মপ্রাণ ও হৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ মসজিদ নির্মাণকাজে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

১৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন