সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে রক্তভর্তি সিরিঞ্জ দেখিয়ে ছিনতাই, গণপিটুনির পর যুবক পুলিশের হাতে

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শনিবার, ৯ মে, ২০২৬ ৫:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর শহরে রক্তভর্তি সিরিঞ্জ দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ছিনতাইয়ের অভিযোগে মো. তুফান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার (৯ মে) দুপুর ১২টার দিকে শহরের আলীপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে তুফান শহরের বিভিন্ন এলাকায় রক্তভর্তি সিরিঞ্জ ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নিতেন। বিশেষ করে নির্জন এলাকা ও সন্ধ্যার পর চলাচলকারী পথচারীদের তিনি টার্গেট করতেন।

ঘটনার দিনও একই কৌশলে ছিনতাইয়ের চেষ্টা করলে স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে কোতয়ালী থানার পুলিশের কাছে হস্তান্তর করে।

এর আগে শুক্রবার (৮ মে) রাতে এক সাংবাদিকের কাছ থেকেও একই ধরনের ভয়ভীতি দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয় এবং দ্রুত তাকে গ্রেফতারের দাবি ওঠে।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, তুফান প্রায়ই সিরিঞ্জে রক্ত ভরে মানুষকে ভয় দেখাতেন এবং অনেককে বাধ্য করে টাকা আদায় করতেন। তার বিরুদ্ধে মাদকসেবন ও ছিনতাইসহ একাধিক অভিযোগ রয়েছে বলেও দাবি তাদের।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, আটক ব্যক্তিকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন