সর্বশেষ

রাজনীতি

বান্দরবানে ফেরার পর উচ্ছ্বাসে বরণ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মারমা

মো.আরিফ, বান্দরবান
মো.আরিফ, বান্দরবান

রবিবার, ১০ মে, ২০২৬ ৩:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ রাজনৈতিক পথচলা ও নানা বাধা অতিক্রম করে বিএনপির মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়ে শপথ গ্রহণ শেষে নিজ জেলা বান্দরবানে ফিরেছেন অ্যাডভোকেট মাধবী মারমা।

শনিবার (৯ মে) তিনি প্রথমবারের মতো নিজ জেলায় পৌঁছালে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান। এ সময় পুরো পরিবেশে উৎসবমুখর আবহ তৈরি হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে মাধবী মারমা বলেন, পার্বত্য অঞ্চলে বসবাসরত সব সম্প্রদায়ের মানুষের কল্যাণ নিশ্চিত করাই তাঁর প্রধান অগ্রাধিকার। বিশেষ করে নারীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে তিনি কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন বলেও জানান।

তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে পার্বত্য অঞ্চলে নারী উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে নতুন গতি আসবে।

২০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন