সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন সহিংসতা বন্ধে মানববন্ধন, কঠোর বাস্তবায়নের দাবি

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শনিবার, ৯ মে, ২০২৬ ৫:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরে স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন সহিংসতা প্রতিরোধ এবং হাইকোর্টের নির্দেশনার পূর্ণ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মে) সকাল ১১টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে নারী উন্নয়নভিত্তিক বেসরকারি সংস্থা ‘নন্দিতা সুরক্ষা’র উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সাম্প্রতিক সময়ে নেত্রকোনায় ১১ বছর বয়সী এক শিশুর ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় এবং সারাদেশে নারী ও শিশুদের ওপর ক্রমবর্ধমান যৌন সহিংসতার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

বক্তারা বলেন, ২০০৯ সালে মহামান্য হাইকোর্ট শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে নীতিমালা প্রণয়ন ও অভিযোগ কমিটি গঠনের নির্দেশনা দিলেও অধিকাংশ প্রতিষ্ঠানে তা এখনও বাস্তবায়িত হয়নি। বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নজরদারির অভাবে শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় রয়েছে।

সমাবেশ থেকে চার দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে— সব শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর নীতিমালা প্রণয়ন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী পাঁচ সদস্যের অভিযোগ কমিটি দ্রুত গঠন, শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক সুরক্ষা কমিটি গঠন ও আবাসিক প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করা, এবং দেশব্যাপী যৌন সহিংসতার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

এ সময় বক্তব্য দেন নন্দিতা সুরক্ষার নির্বাহী পরিচালক তাহিয়াতুল জান্নাত রেমী, অ্যাডভোকেট অর্চনা দাস, জান্নাতুল ফেরদৌস, সোনিয়া সুলতানাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। কর্মসূচিতে ফরিদপুরের প্রায় ২২টি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন