সর্বশেষ

সারাদেশ

কক্সবাজারে আত্মগোপনে থাকা আসামি ছিনতাই মামলার মূল পরিকল্পনাকারীসহ ৭ জন গ্রেফতার

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

শনিবার, ৯ মে, ২০২৬ ৪:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনার মূল পরিকল্পনাকারী শামীম মিয়া ও আব্দুল করিমসহ মোট ৭ জনকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-১৫ কক্সবাজার এবং র‌্যাব-১ ঢাকার যৌথ অভিযানে গত ৮ মে ২০২৬ তারিখ গভীর রাতে কক্সবাজারের সুগন্ধা ও হোটেল-মোটেল জোন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এর আগে ৫ মে ভোররাত আনুমানিক ৪টার দিকে রূপগঞ্জ থানাধীন কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় একটি মামলার আসামি শামীম মিয়াকে গ্রেফতারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় শীর্ষ সন্ত্রাসী আব্দুল করিমের নেতৃত্বে একদল সশস্ত্র দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় সরকারি যানবাহন ভাঙচুর করা হয় এবং পুলিশের হেফাজত থেকে আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। এতে একাধিক পুলিশ সদস্য গুরুতর আহত হন।

ঘটনার পর রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে কক্সবাজারে আত্মগোপনে চলে যায় বলে জানা যায়।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে কক্সবাজারের বিভিন্ন হোটেলে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— শামীম মিয়া, আব্দুল করিম, মো. রুবেল, মো. মামুন, মো. খালেদ, মো. আবুল ও মানিক হোসেন ঢালী।

র‌্যাব আরও জানায়, শামীম মিয়ার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। গ্রেফতার হওয়া অন্যান্য আসামিদের বিরুদ্ধেও বিভিন্ন মামলা ও অভিযোগ রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন