সারাদেশ
নেত্রকোনায় স্থানীয় কৃষকদের অংশগ্রহণে ইরি-বোরো ধানকে বাকানী রোগ থেকে রক্ষার লক্ষ্যে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনায় ধানে বাকানী রোগ দমনে মাঠ দিবস অনুষ্ঠিত
দেবল চন্দ্র দাস, নেত্রকোনা
শনিবার, ৯ মে, ২০২৬ ৮:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নেত্রকোনায় স্থানীয় কৃষকদের অংশগ্রহণে ইরি-বোরো ধানকে বাকানী রোগ থেকে রক্ষার লক্ষ্যে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ মে) দুপুরে সদর উপজেলার মৌজে বালী এলাকায় গাজীপুরের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের বাস্তবায়নে এ কর্মসূচি পালন করা হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এবং পার্টনার প্রকল্প ব্রি, গাজীপুরের অর্থায়নে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর উদ্ভিদ রোগতত্ত্ব ব্রি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. কাজী শিরিন আক্তার জাহান, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আবুল মনসুর, নেত্রকোনা আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. খালিদ হাসান তারেকসহ স্থানীয় কৃষকরা।
এ সময় ড. কাজী শিরিন আক্তার জাহান বলেন, ট্রাইকো কম্পোস্ট প্রয়োগের মাধ্যমে ধানের বাকানী রোগ দমন করা সম্ভব। পাশাপাশি এতে হেক্টরপ্রতি প্রায় ১ টন বেশি ধান উৎপাদন পাওয়া যাবে বলেও তিনি জানান।
১২২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন