সর্বশেষ

সারাদেশ

অপহরণের ১২ ঘণ্টা পর কক্সবাজারের হোটেল থেকে তরুণী উদ্ধার, আটক ২

আহসান সুমন, কক্সবাজার
আহসান সুমন, কক্সবাজার

শনিবার, ৯ মে, ২০২৬ ১:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে অপহরণের প্রায় ১২ ঘণ্টা পর কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেল থেকে এক তরুণীকে জীবিত উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দের পাশাপাশি দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

আটকরা হলেন কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দক্ষিণ ফাক্রিকাটা এলাকার শামসুল আলম (৩৩) এবং সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া ঘাটপাড়া এলাকার শাহ আলম (৩৪)।

র‍্যাব জানায়, বৃহস্পতিবার সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর এলাকা থেকে ২৩ বছর বয়সী এক তরুণীকে কৌশলে তুলে নিয়ে যায় একটি সংঘবদ্ধ পাচারকারী চক্র। পরে তাকে কক্সবাজার শহরের কলাতলী এলাকার হোটেল-মোটেল জোনে অবস্থিত ‘হাইপ্রিয়ান সী-পার্ল’ আবাসিক হোটেলের ৬/সি নম্বর কক্ষে আটকে রাখা হয়।

ঘটনার তথ্য পেয়ে র‍্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। একপর্যায়ে বৃহস্পতিবার রাত ৯টার দিকে হোটেলটিতে অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।

পরে হোটেলের কক্ষ তল্লাশি চালিয়ে জিম্মি অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করা হয়। একই সঙ্গে হোটেলের পার্কিং এলাকা থেকে অপহরণে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

র‍্যাবের দাবি, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ মানবপাচার চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে প্রত্যন্ত এলাকার অসহায় নারী ও তরুণীদের নানা প্রলোভনে ফেলে কৌশলে এনে অনৈতিক কাজে বাধ্য করত।

উদ্ধার হওয়া তরুণীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

২০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন