সর্বশেষ

সারাদেশ

লাহুড়িয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে গেছে ৪ দোকান

আবদুস সাত্তার, নড়াইল
আবদুস সাত্তার, নড়াইল

শুক্রবার, ৮ মে, ২০২৬ ৪:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি হার্ডওয়্যারসহ মোট চারটি দোকান পুড়ে গেছে। শুক্রবার (৮ মে) ভোর রাত আনুমানিক ৩টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রথমে বকুল শেখের মালিকানাধীন ‘সততা ফার্নিচার অ্যান্ড হার্ডওয়্যার’ দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পাশের ফারুক বিশ্বাসের ‘একতা ফার্নিচার’সহ আরও দুটি ফার্নিচারের দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বাড়তে থাকলে বাজারের মসজিদের মাইক ব্যবহার করে স্থানীয়দের সতর্ক করা হয়।

খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আশপাশের আরও অনেক দোকান বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

লোহাগড়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. সোহাগউজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। একটি হার্ডওয়্যার দোকান পুরোপুরি এবং তিনটি ফার্নিচার দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বকুল শেখ জানান, তার দুইটি দোকান পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। অপর ব্যবসায়ী ফারুক বিশ্বাস জানান, তার দোকানে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন