সর্বশেষ

রাজনীতি

যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

শুক্রবার, ৮ মে, ২০২৬ ৫:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার পক্ষ থেকে বাগেরহাট সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ভুক্তভোগী সুজন মোল্লা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। তবে একটি চক্র পরিকল্পিতভাবে তার নাম ব্যবহার করে অনলাইনে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য প্রচার করছে। সম্প্রতি তার নামে বিভিন্ন ভিত্তিহীন পোস্ট ছড়ানো হয়, যা তিনি উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেন।

তিনি আরও জানান, এর আগেও একটি পক্ষ তার পরিবারের সদস্য পরিচয়ে ভুয়া পরিচয় ব্যবহার করে অপপ্রচারের চেষ্টা করেছিল, যা পরবর্তীতে মীমাংসা হয় এবং প্রকৃত সত্য প্রকাশ পায়। কিন্তু নতুন করে আবার একই ধরনের অপপ্রচার শুরু হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

সুজন মোল্লা দাবি করেন, ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেনের নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া আইডি থেকে তার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও পরিকল্পিত।

এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, সুজন মোল্লার পরিবারের পক্ষ থেকে একটি জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং অপপ্রচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারকারীদের দ্রুত আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।

২২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন