সর্বশেষ

সারাদেশ

স্মার্টফোন না পেয়ে অভিমান: কলাপাড়ায় তরুণের আত্মহত্যা

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

শুক্রবার, ৮ মে, ২০২৬ ৪:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মায়ের কাছে স্মার্টফোন কেনার টাকা চেয়ে না পেয়ে অভিমান করে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের পশ্চিম চাকামইয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে তার নিজ বাড়ির আঙিনা থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম শাকিল গাজী (২২)। তিনি ওই গ্রামের শাহআলম গাজীর ছেলে।

পরিবারের বরাতে জানা যায়, শাকিল বিবাহিত ছিলেন এবং তার জন্য আগে একটি ইজিবাইক কেনা হয়েছিল। তবে তিনি সেটি ঠিকভাবে পরিচালনা করতেন না বলেও অভিযোগ রয়েছে। একইসঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে তার আচরণ নিয়ে অসন্তোষ ছিল বলে জানান স্বজনরা।

বুধবার রাতের খাবারের পর শাকিল তার মায়ের কাছে একটি স্মার্টফোন কেনার দাবি করেন। তবে অর্থের সংকট থাকায় পরে কিনে দেওয়া হবে বলে জানানো হলে তিনি নিজ কক্ষে গিয়ে অভিমান করেন। রাত গভীর হওয়ার পর পরিবারের সদস্যরা ধারণা করেন তিনি ঘুমিয়ে আছেন বা বাইরে রয়েছেন।

পরবর্তীতে রাত আড়াইটার দিকে পরিবারের এক সদস্য বাইরে গেলে ঘরের পেছনে আমগাছে শাকিলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় বিষয়টি নিশ্চিত করা হয়।

কলাপাড়া থানার (তদন্ত) কর্মকর্তা মো. ইলিয়াস তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্মার্টফোন না পেয়ে অভিমানের জেরে তিনি আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

৩৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন