সর্বশেষ

আন্তর্জাতিক

বাংলাদেশ ও পাকিস্তান আবারও ভারতের অংশ হবে: রামদেব

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান অদূর ভবিষ্যতে আবারও অখণ্ড ভারতের অংশ হবে বলে দাবি করেছেন বিতর্কিত যোগগুরু রামদেব। গতকাল ছত্তিশগড়ের রায়পুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন এবং ভারতের জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান।

সোমবার রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে উপস্থিত হয়ে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয়ে কথা বলেন পতঞ্জলির প্রতিষ্ঠাতা রামদেব। এ সময় তিনি সনাতন ধর্ম, ভারতের শাসনব্যবস্থা এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে নিজের মতামত তুলে ধরেন।

যোগগুরু রামদেব অভিযোগ করে বলেন, বাংলাদেশ ও পাকিস্তানে বসবাসরত হিন্দু সম্প্রদায় প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে। কোনো প্রমাণ বা তথ্যসূত্র উল্লেখ না করেই তিনি একে মানব সভ্যতার ইতিহাসে অন্যতম বড় নিষ্ঠুরতা হিসেবে আখ্যায়িত করেন।

একই সাথে প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড ভারতের সাথে একীভূত হওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান একদিন আবার ভারতের অংশ হবে। এজন্য সবাইকে কিছুটা সময় ধৈর্য ধরতে হবে।

এছাড়া ভারতের অর্থনৈতিক ও বৈশ্বিক অবস্থান নিয়ে নিজের স্বপ্নের কথা জানান এই হিন্দু ধর্মীয় প্রচারক। তিনি চান ভারতীয় রুপির মান যেন মার্কিন ডলার ও ব্রিটিশ পাউন্ডের সমকক্ষ হয় এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় ভারতের নাম শীর্ষে থাকে, যাতে ভারতীয়দের কোথাও ভ্রমণের জন্য ভিসার প্রয়োজন না হয়।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন