সর্বশেষ

সারাদেশ

পুলিশ জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি: জুলফিকার আলী

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ১:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পুলিশের প্রতি সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল, তা অর্জনে ব্যর্থতার কথা স্বীকার করেছেন বরিশাল রেঞ্জের নবাগত ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার। তিনি জানিয়েছেন, জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের আচরণ পরিবর্তন এবং সেবার মান বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার বরিশাল পুলিশ লাইন্সে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বরিশালের নবাগত ডিআইজি জুলফিকার আলী

মতবিনিময় সভায় ডিআইজি জুলফিকার আলী হায়দার শিক্ষার্থীদের ডিজিটাল অপরাধ থেকে রক্ষা করার ওপর বিশেষ জোর দেন। তিনি জানান, স্কুলপর্যায়ে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু করে শিক্ষার্থীদের মধ্যে সাইবার অপরাধ সচেতনতা সৃষ্টি এবং একটি নিরাপদ ইন্টারনেট পরিবেশ গড়ে তোলা হবে।

বরিশাল বিভাগের ছয়টি জেলায় ডাকাতি ও দস্যুতা দমনে পুলিশের বিশেষ নজরদারির কথা উল্লেখ করেন তিনি। এসব অপরাধ প্রতিরোধে একটি বিশেষ সেল গঠন করে অপরাধের ধরণ বিশ্লেষণের মাধ্যমে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন রেঞ্জ ডিআইজি।

গণমাধ্যমের সঙ্গে পুলিশের যোগাযোগ আরও সহজ ও গতিশীল করতে বিভাগের ছয় জেলায় মিডিয়া উইং খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি উইংয়ে একজন করে 'ভোকাল পার্সন' থাকবেন, যারা সাংবাদিকদের প্রয়োজনীয় তথ্য দিয়ে তাৎক্ষণিক সহায়তা করবেন।

ডিআইজি সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও গণমাধ্যমের যৌথ সহযোগিতা অত্যন্ত জরুরি। সভায় অতিরিক্ত ডিআইজি ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ার, পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান এবং বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরুসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন