সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে নারীর হাতের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় উত্তাল এলাকা

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ১:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর মোহনপুরে পারিবারিক বিরোধের জেরে ফাহিমা বেগম নামের এক গৃহবধূর হাতের কব্জি কেটে দেওয়ার বর্বরোচিত ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। ঘটনার সাথে জড়িত প্রধান আসামি রতনসহ পলাতকদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলার টিএনটি মোড়ে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণসহ সন্ত্রাসীদের উচ্ছেদের দাবি জানান স্থানীয়রা।

মঙ্গলবারের এই প্রতিবাদ কর্মসূচিতে স্থানীয় শত শত মানুষ অংশ নিয়ে অপরাধীদের শাস্তির দাবিতে স্লোগান দেন। মানববন্ধনকারীদের অভিযোগ, নৃশংস এই হামলার প্রধান দুই আসামি জালাল ও রবিউল কারাবন্দি থাকলেও মূল হোতা রতন এবং জালালের স্ত্রী মাহফুজা এখনও পুলিশের জালে ধরা পড়েনি। উপরন্তু, আসামিরা পলাতক থেকে ভুক্তভোগীর পরিবার ও মামলার সাক্ষীদের নিয়মিত প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।

সমাবেশে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সন্ত্রাসী রতনের ভয়ে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা রতনকে দ্রুত আইনের আওতায় এনে করিশা গ্রাম থেকে এই সন্ত্রাসী পরিবারকে স্থায়ীভাবে উচ্ছেদের দাবি জানান। ইতিমধ্যেই এলাকাবাসীর পক্ষ থেকে মোহনপুর থানায় একটি স্বাক্ষরসংবলিত স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান অপরাধ দমনে স্থানীয়দের এমন সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। তিনি আশ্বস্ত করে বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে তাদের আইনের মুখোমুখি করা হবে।

এদিকে, ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় বিএনপি নেতৃত্ব। উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, সন্ত্রাসীদের কোনো দল নেই এবং ফাহিমার চিকিৎসার ব্যয়ভার বহনে দলের পক্ষ থেকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন