সর্বশেষ

সারাদেশ

মদনে মাদরাসা ছাত্রীকে ধর্ষণ: শিক্ষকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

দেবল চন্দ্র দাস, নেত্রকোনা
দেবল চন্দ্র দাস, নেত্রকোনা

বৃহস্পতিবার , ৭ মে, ২০২৬ ৯:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নে মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া প্রধান আসামি শিক্ষক আমানুল্লাহ সাগরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৭ মে, ২০২৬) সকাল ১১টার দিকে আসামিকে আদালতে হাজির করা হলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহসিনা ইসলাম এই আদেশ প্রদান করেন।

মামলার প্রেক্ষাপট ও অভিযোগ
রাষ্ট্রপক্ষের আইনজীবী নূরুল কবীর রুবেল জানান, ঘটনার সূত্রপাত ২০২৫ সালের ২ অক্টোবর। সেদিন মাদরাসা ছুটি হওয়ার পর ভুক্তভোগী শিশুটিকে মসজিদ পরিষ্কার করার কথা বলেন শিক্ষক সাগর। এরপর মসজিদের বারান্দার একটি কক্ষে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

যেভাবে বিষয়টি প্রকাশ পায়
ঘটনার পর প্রাণভয়ে শিশুটি কাউকে কিছু জানায়নি। তবে দীর্ঘ সাত মাস পর শিশুটির শারীরিক পরিবর্তন দেখে মায়ের সন্দেহ হয়। গত ১৮ এপ্রিল স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করানো হলে চিকিৎসক জানান, শিশুটি সাত মাসের অন্তঃসত্ত্বা। পরবর্তীতে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে শিশুটি শিক্ষক সাগরের অপকর্মের কথা প্রকাশ করে।

আইনি পদক্ষেপ ও গ্রেফতার
ঘটনা জানাজানি হওয়ার পর শিশুটির মা বাদী হয়ে মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর গা-ঢাকা দেয় অভিযুক্ত সাগর। অবশেষে তথ্য-প্রযুক্তির সহায়তায় র‍্যাব-১৪ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সোনামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আদালত আজ পুলিশের আবেদনের প্রেক্ষিতে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন