সর্বশেষ

সারাদেশ

কলমাকান্দায় নিখোঁজের ২ দিন পর শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার

দেবল চন্দ্র দাস, নেত্রকোনা
দেবল চন্দ্র দাস, নেত্রকোনা

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ১২:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নিখোঁজের দুই দিন পর জান্নাত আক্তার (৫) নামে এক শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার কৈলাটি ইউনিয়নের হুগলি গ্রামের একটি ধানক্ষেতের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত জান্নাত আক্তার হুগলি গ্রামের বাসিন্দা আসাদ মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (৪ মে) বিকেলে জান্নাত ঘর থেকে বের হয়ে খেলতে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরিবারের পক্ষ থেকে মাইকিং করা হয় এবং পরে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তবুও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

বুধবার সকালে স্থানীয়রা ধানক্ষেতের আইলে একটি শিশুর ক্ষত-বিক্ষত লাশ দেখতে পান। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি জান্নাতের বলে শনাক্ত করেন। পরে পুলিশ এসে বিচ্ছিন্ন অবস্থায় তার মরদেহ এবং একটি পা উদ্ধার করে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

২০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন