সর্বশেষ

সারাদেশ

নাচোলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে সালা-দুলাভাই নিহত

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

রবিবার, ৩ মে, ২০২৬ ৬:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (৩ মে) ভোর ৬টার দিকে উপজেলার বেনীপুর এলাকায় নাচোল-আড্ডা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নাচোল উপজেলার আজিমপুর গ্রামের আব্দুস সালামের ছেলে মো. সোহাগ হোসেন (১৭) এবং শিবগঞ্জ উপজেলার বালুটুঙ্গি গ্রামের মোজাম্মেল হকের ছেলে রবিউল আওয়াল জিসান (২৭)। তারা সম্পর্কে সালা-দুলাভাই ছিলেন।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, ভোরে জিসান ও সোহাগ মোটরসাইকেলযোগে নাচোল-আড্ডা সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন