সর্বশেষ

সারাদেশ

পাবনা প্রেসক্লাবের ৬৫ বছর পূর্তি: তিনদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ ১২:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
গৌরব ও ঐতিহ্যের ৬৫ বছর পূর্ণ করে ৬৬ বছরে পদার্পণ করতে যাচ্ছে দেশের অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন পাবনা প্রেসক্লাব। এ উপলক্ষে আগামী ১ মে থেকে ৩ মে পর্যন্ত তিনদিনব্যাপী নানা আয়োজন হাতে নেওয়া হয়েছে।

আয়োজনের প্রথম দিন শুক্রবার (১ মে) সকাল ১০টায় কেক কাটা ও মিষ্টিমুখের মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে। দ্বিতীয় দিন শনিবার (২ মে) সকাল ১০টায় প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হবে। একই দিন বিকেল সাড়ে ৩টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হবে এবং সন্ধ্যা ৭টায় থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করবেন ক্লোজআপ ওয়ান তারকা সাদিয়া সুলতানা লিজা এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী মুহিন খানসহ অন্যান্য বিশিষ্ট শিল্পীরা।

সমাপনী দিন রবিবার (৩ মে) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে সদস্যদের পরিবারের অংশগ্রহণে মিলনমেলা, র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

২ মে প্রীতি সম্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে থাকবেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রেসক্লাবের সাবেক সভাপতি, সম্মানিত জীবন সদস্য ও স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল, পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান এবং পাবনা-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগার। এছাড়া সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য পদে বিএনপি মনোনীত অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান) সায়েদ বিন আবদুল্লাহ, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জহুরুল ইসলাম বিশু, জেলা প্রশাসক আমিনুল ইসলাম এবং পুলিশ সুপার আনোয়ার জাহিদও উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, ১৯৬১ সালের ১ মে পাবনা প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়। একই দিনে মফস্বল সাংবাদিকদের তৎকালীন একমাত্র দাবি আদায়ের সংগঠন বাংলাদেশ সাংবাদিক সমিতিও গঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি শতভাগ পেশাদারিত্ব বজায় রেখে একটি মর্যাদাপূর্ণ সংগঠন হিসেবে সবার আস্থা অর্জন করে আসছে। দীর্ঘ এ পথচলায় মহান ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সদস্যরাও এ সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন