সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে শিশু ধর্ষণ: ১০ বছর পর আসামির যাবজ্জীবন কারাদণ্ড

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ১২:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহে আট বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের দায়ে কবির হোসেন রুবেল মিয়া (৩৫) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সুদীপ্তা সরকার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কবির হোসেন রুবেল মিয়া ময়মনসিংহ মহানগরীর আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার বাবুল মিয়ার ছেলে।

আদালত পরিদর্শক মোস্তাসিনুর রহমান যাবজ্জীবন সাজা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, ২০১৬ সালের ৩১ আগস্ট সন্ধ্যার পর আট বছরের ওই শিশুটি নিজের বাড়ি ফিরছিল। এ সময় রুবেল মিয়া পেছন থেকে শিশুটির মুখ চেপে ধরেন এবং চাকু দেখিয়ে হত্যার ভয় দেখান। এরপর তাকে নগরীর একটি নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিস্তারিত খুলে বলে।

এই ঘটনার পর ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলা দায়েরের দীর্ঘ ১০ বছর পর ট্রাইব্যুনাল আজ এই রায় ঘোষণা করলেন। জানা গেছে, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের ইতিহাসে এটিই প্রথম যাবজ্জীবন সাজা প্রদানের ঘটনা।

আদালতে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) মজিবুর রহমান।

১৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন