সর্বশেষ

সারাদেশ

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

মুন্না রহমান, চুয়াডাঙ্গা
মুন্না রহমান, চুয়াডাঙ্গা

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ১২:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চুয়াডাঙ্গায় ‘আর নয় শব্দদূষণ, চাই সুস্থ জীবন’ স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

পরিবেশ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করে। এতে সার্বিক সহযোগিতা প্রদান করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন।

শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণকারীরা শব্দদূষণের ক্ষতিকর প্রভাব তুলে ধরে এবং তা নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন।

শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার আশফাকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী।

বক্তারা বলেন, বর্তমান সময়ে শব্দদূষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে উচ্চ শব্দে হর্ন বাজানো এবং যত্রতত্র মাইক ব্যবহারের ফলে মানুষের শ্রবণশক্তি হ্রাসসহ নানা মানসিক ও শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। তারা মনে করেন, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা গেলে শব্দদূষণ অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব।

আলোচনা সভায় বক্তারা শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রচলিত আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস, টিআই অ্যাডমিন আমিরুল ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

১৬৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন