সর্বশেষ

সারাদেশ

বাওন হাওরের জীববৈচিত্র্য রক্ষায় পোনা মাছ আহরণ বন্ধের দাবি

রাজু বিশ্বাস দুর্জয়, সিলেট (গোয়াইনঘাট)
রাজু বিশ্বাস দুর্জয়, সিলেট (গোয়াইনঘাট)

বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ১১:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ হাওর বাওন হাওর। বর্ষা মৌসুমে এই হাওর লাখ লাখ মানুষের আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পাশাপাশি হাজার হাজার জেলে পরিবারের জীবিকা নির্বাহের প্রধান উৎস হিসেবেও এটি কাজ করে।

শুষ্ক মৌসুমেও বাওন হাওরের বিস্তীর্ণ সবুজ মাঠে কৃষিকাজ থেমে থাকে না। স্থানীয় কৃষকেরা এখানে তরমুজ, মরিচ, ভুট্টা, সূর্যমুখী এবং বোরো ধানসহ বিভিন্ন ফসল চাষ করে থাকেন। এই বিস্তৃত সবুজায়ন এলাকার অর্থনৈতিক পরিবর্তনে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

এছাড়া পাথর কোয়ারি নির্ভর মানুষের জন্যও এই হাওর নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। তবে স্থানীয়দের অভিযোগ, এই সম্পদ ও সম্ভাবনা থাকা সত্ত্বেও অনেকেই হাওরটির সঠিক সংরক্ষণে সচেতন নন।

চলতি মৌসুমের শুরুতেই পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় দেশি প্রজাতির মাছের বংশবিস্তার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা এবার ভালোভাবে জন্ম নিয়েছে হাওরে।

তবে দুঃখজনকভাবে কিছু অসচেতন ব্যক্তি হাওর থেকে নির্বিচারে পোনা মাছ আহরণ করছেন। এতে মাছের স্বাভাবিক প্রজনন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে এবং জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

স্থানীয়দের দাবি, বাওন হাওরের পোনা মাছ রক্ষায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও কার্যকর আইন প্রণয়ন জরুরি। এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানা গেছে।

১৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন