সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ১১:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
“আর নয় শব্দদূষণ, চাই সুস্থ জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬ পালিত হয়েছে।

প্রতি বছরের ন্যায় এপ্রিল মাসের শেষ বুধবার, অর্থাৎ ২৯ এপ্রিল ২০২৬ তারিখে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় দিবসটি উদযাপন করা হয়।

এ উপলক্ষে বুধবার সকালে পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড়ের আয়োজনে এবং জেলা প্রশাসন, পঞ্চগড়ের সহযোগিতায় একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পঞ্চগড়, প্রাণ-প্রকৃতি বিষয়ক সামাজিক উন্নয়ন সংস্থা “কারিগর”, ইএসডিও, বিডিক্লিনসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সংগঠক ও কর্মীরা অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের মিলনায়তনে জেলা প্রশাসক শুকরিয়া পারভীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল গফুর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে শব্দসচেতনতা দিবসের কার্যক্রম ও উদ্দেশ্য তুলে ধরেন।

পরবর্তীতে মুক্ত আলোচনায় বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ স্ব-স্ব পরিকল্পনা উপস্থাপন করেন।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ, পঞ্চগড়ের প্রতিনিধি ফরহাদ হোসেন, সিভিল সার্জন কার্যালয়, পঞ্চগড়ের প্রতিনিধি ডা. জান্নাতুন ফেরদৌস নিতু, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পঞ্চগড়ের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল এবং কারিগরের সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিডিক্লিন, পঞ্চগড়ের কর্মী সোহানা তুবা।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন