সর্বশেষ

সাহিত্য

উৎস

তানিয়া তনু
তানিয়া তনু

সোমবার, ৩ আগস্ট, ২০২৬ ৬:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
মৃত্তিকার টান আজও আমাকে ডাকে।
অকারণে মনে হয়
একবার ফিরে যাই,
যেখানে আমার শিকড় এখনো নীরবে শ্বাস নেয়।

আমি এতটাই মাটির মানুষ,
ঘুমের গভীরেও আত্মা
চুপি চুপি ফিরে যায় সেই উঠোনে
দেখে আসে প্রিয় মৃত্তিকা,
দেখে আসে ফেলে আসা মুখগুলো।

সময় শুধু দূরত্ব বাড়ায় না,
স্মৃতিরও নিজস্ব এক ভূগোল তৈরি করে।

যাদের একদিন নিজের ভেবেছিলাম,
তারা ঘৃণার ইট দিয়ে
সম্পর্কের চারপাশে তুলে দিয়েছে উঁচু দেয়াল।

শেষবার যখন বিদায় নিয়েছিলাম
মা,
যতক্ষণ আমাকে দেখা যাচ্ছিল,
ততক্ষণ তোমার চোখ
আমার পথ ছাড়েনি।

আজও হঠাৎ মনে হয়,
ফিরে যাই।
তারপরই মনে পড়ে
বহু ঋতু পেরিয়ে গেছে।

হয়তো আমার নামও
তোমাদের প্রতিদিনের জীবনের বাইরে চলে গেছে।

হয়তো তোমাদের স্মৃতিতে
আমি অনেক আগেই ঝরে পড়েছি
পুরোনো কোনো পাতার মতো,
নিঃশব্দে।

তবু ফিরে এসেছি
অভিমান নয়,
অভিযোগ নয়,
শুধু ক্ষমা চাইতে।

ফিরে এসেছি
এক জীবনের সমস্ত ক্লান্তি নিয়ে।

কিন্তু সময়েরও নিজস্ব নিয়ম আছে
সব ফিরে আসা
ফেরা হয়ে ওঠে না।

তাই আজও দাঁড়িয়ে আছি
শিকড়ের ঠিক বাইরে
মৃত্তিকার এত কাছে,
তবু আর
ফেরা হলো না।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন