সর্বশেষ

সারাদেশ

শিবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন জব্দ

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ ৮:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোররাতে জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনোহরপুর গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, রাত ৩টা ১৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। মাসুদপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার শূন্য রেখা থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ৮৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা।

পরবর্তীতে জব্দ করা মোবাইল ফোনগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এদিকে, গত তিন মাসে ৫৩ বিজিবি পৃথক অভিযানে চারজন আসামিসহ বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে। এর মধ্যে রয়েছে ২৯১ বোতল মদ, ২১১ বোতল ফেনসিডিল, ২৪০ বোতল ফেয়ারডিল সিরাপ, ২৪৫ বোতল এস্কাফ সিরাপ, ২৮৭ বোতল চকোপ্লাস সিরাপ, ৩ হাজার ৫০টি নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৬৯টি গরু, ২১টি মহিষ এবং ১১০টি মোবাইল ফোন। এসব পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৫৩ লাখ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। পাশাপাশি জ্বালানি ও ভোজ্যতেল চোরাচালান রোধে সীমান্ত ও নদীপথে টহল এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

১৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন