সর্বশেষ

সারাদেশ

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়ি ও গ্যারেজে সন্ত্রাসী হামলায় আহত ৪

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ১২:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ডে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর বসতবাড়ি ও গ্যারেজে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ অন্তত চারজন আহত হয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) রাত প্রায় ৯টার দিকে উপজেলার গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত আলেয়া আক্তার জানান, তার ভাই শাহাদাত হোসেন আকাশ ওই এলাকায় ভাড়া নেওয়া একটি স্থানে গ্যারেজ ব্যবসা পরিচালনা করছিলেন। ঘটনার দিন স্থানীয় রকি, মিজান, এছহাক, রিফাত, পারভেজ ও ইকবালসহ কয়েকজন ব্যক্তি গ্যারেজের সামনে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এতে বাধা দিলে রাতেই ৩০ থেকে ৪০ জনের একটি দল তাদের বসতবাড়ি ও গ্যারেজে হামলা চালায়।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা শাহাদাত হোসেন আকাশ, প্রতিবেশী সামিউল, রফিক মিয়া ও আলেয়া আক্তারকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। একই সঙ্গে গ্যারেজ ও বাড়িতে থাকা অটোরিকশা, মোটরসাইকেল, সিসি ক্যামেরা ও ব্যাটারিসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তবে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করে ঘটনাটিকে “মিথ্যা ও বানোয়াট” বলে দাবি করেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, ঘটনাটি নিয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন