সর্বশেষ

সারাদেশ

মুক্তাগাছায় ডিবির অভিযানে ৫শ' পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ১২:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের মুক্তাগাছায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) রাত ২টা ১৫ মিনিটে ভাবকির মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, ময়মনসিংহ জেলার পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধান এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)-এর নির্দেশনায় এই অভিযান চালানো হয়। অভিযানে ইয়াবার একটি চালানসহ ইকবাল হোসেন (৩০) ও সোহাগ আহম্মেদ (২৮) নামে দুইজনকে আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।

গ্রেফতারকৃত ইকবাল হোসেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার আন্দিদিল এলাকার বাসিন্দা এবং সোহাগ আহম্মেদ একই জেলার সদর থানার ভাটপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, ইকবাল হোসেনের বিরুদ্ধে পূর্বে ৯টি মামলা রয়েছে।

ডিবি পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে। তাদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, এ অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন তৎপরতা জনমনে আস্থা আরও বাড়াবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

১৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন