সর্বশেষ

সারাদেশ

কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ১২:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার বড় হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম হলুদ মিয়া (৩৭)। তিনি করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের কলাবাগ গ্রামের বাসিন্দা এবং নুরুল ইসলামের ছেলে।

করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে মুসলিমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকালে হলুদ মিয়া বড় হাওরে ধান কাটতে যান। দুপুরের দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে এর সঙ্গে বজ্রপাতও হয়। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

২৬৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন