সর্বশেষ

সারাদেশ

খুলনায় রেলওয়ে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা, তদন্ত চলছে

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ১১:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনায় দায়িত্ব পালনকালে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরীর রেলওয়ে পুলিশ লাইন্সের অস্ত্রাগার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পদ্মবিলা এলাকার শৈলেন বিশ্বাসের ছেলে। তার স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত একজন নারী পুলিশ সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ম্যাগজিন গার্ডে দায়িত্ব পালনকালে নিজের ব্যবহৃত চাইনিজ রাইফেল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন সম্রাট বিশ্বাস। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে খুলনা রেলওয়ে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন।

খুলনা রেলওয়ে পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান জানান, গত বছরের ৩ নভেম্বর সম্রাট বিশ্বাস এখানে যোগদান করেন। তিনি সততার সাথে দায়িত্ব পালন করতেন। তবে কী কারণে তিনি এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরো বলেন। ভোর ৪টা থেকে ৬টা পর্যন্ত তার ডিউটি ছিল। ডিউটির সময়ই তিনি নিজের অস্ত্র ব্যবহার করে আত্মহত্যা করেন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন